কাপ্তাই প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন, কাপ্তাইয়ের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন।
উক্ত কর্মশালা ও সম্মেলনে উপজেলাধীন বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ইসলাম একটি শান্তির ধর্ম উল্লেখ করে, প্রতিটি মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে ইমামদের মুসুল্লিদের উদ্দেশ্যে বয়ান করার পরামর্শ প্রদান করেন।
