দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মেরুং ইউনিয়নের বড়মেরুং এলাকায়। আটককৃত মো. পারভেজ (২৬) বড়মেরুং গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের শিশুটিকে ফুসলিয়ে পারভেজ সন্ধায় মাঈনী নদীর তীরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে শিশুর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে পারভেজকে আটক করে। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিয়ে আটককৃতকে পুলিশের হাতে তোলে দেয়।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শিশুকন্যার মা বাদি হয়ে থানায় মামলা দ্বায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেদ পারভেজ ছায়িম জানান, শিশুটির মা’য়ের দ্বায়েরকৃত মামলায় আটককৃত পারভেজকে গ্রেফতার দেখানো হয়েছে।
Previous Articleহিলস’র মাধ্যমে ঘুচছে পাহাড়ের বেকারত্ব
Next Article মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
