নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”এ শ্লোগানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মানববন্ধন ও আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মানিক মিয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রহমত উল্যাহ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম খন্দকার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা মো: ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: জাকির হেসেন বাবলু, সদস্য সাগর চক্রবর্তী কমল প্রমুখ।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ গড়তে চেয়েছিলেন তা ছিল মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ। ১৯৭৫ সালে তাকে হত্যার মাধ্যমে দেশকে সেই স্বপ্ন থেকে সরিয়ে দেয়া হয়। আবারো বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সময় এসেছে। দুর্নীতিমুক্ত নতুন সমাজ গড়তে নেতৃত্ব দেবে বর্তমানের তরুণ সমাজ। তাদেরকেই এ দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। শুধু মুখে নয়, কাজেও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক যোগে কাজ করতে হবে।
এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশ গ্রহণ করে।
