বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে সারাদেশের ন্যায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার ২টি কেন্দ্রে ও ইউনিয়নে ৬টি কেন্দ্রে একসাথে এই টিকা কার্যক্রম শুরু হয়।
শনিবার সকাল নয়টায় উপজেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম উপজেলা সদরে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মেদ, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
প্রথম দিনে বাঘাইছড়িতে টিকার লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করছে, সকল কেন্দ্রে ট্যাগ অফিসারদের মাধ্যমে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
এসময় ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার এই টিকা কার্যক্রমে সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে আনন্দের সাথে সুষ্ঠুভাবে টিকা গ্রহণ করে।
