কাপ্তাই প্রতিনিধি
সারাদেশের ন্যায় শনিবার সকাল ৯টা হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি কেন্দ্রে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ৯ টা হতে কাপ্তাইয়ের পাঁচ ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ৬শ জন করে সর্বমোট ৩ হাজার জনকে এই টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৫ জন স্বাস্থ্য কর্মী কাজ করছেন।
এদিকে শনিবার সকালে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মুুনতাসির জাহান। এইসময় স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্থিত ছিলেন।
এদিকে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসাঅং মারমা, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যার তত্ত্বাবধানে স্ব- স্ব ইউনিয়ন পরিষদের টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা শনিবার সকাল হতে গণটিকা কার্যক্রম শুরু করেন। প্রতিটি কেন্দ্রে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এইসময় টিকাপ্রার্থীদের সিনোফার্মার টিকা গ্রহণ করতে দেখা যায়।
এছাড়া কাপ্তাই উপজেলার ৫টি কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণটিকা প্রদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগকে সহায়তা করেন।
