দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালার সমদানন্দ চাকমা (৫২) রেডক্রিসেন্টের আজীবন সদস্য এবং প্রধানমন্ত্রীর নিকট অস্ত্র সমর্পনকারী জেএসএস কর্মী। যাঁর দুইটি কিডনি অকেজো হওয়ায় আর্থিক সাহায্য কামনা করেছেন।
উপজেলার কামুক্ক্যাছড়ার বাসিন্দা সমদানন্দ জানান, তিনি ছিলেন জনসংহতি সমিতির (জেএসএস) স্বশস্ত্র কর্মী। পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী ১৯৯৮ সালের ১০ ফেব্রæয়ারী বর্তমান প্রধানমন্ত্রীর নিকট খাগড়াছড়ি ষ্টেডিয়ামে অস্ত্র সমর্পন করেন। এর পর জনসংহতি সমিতি বিভক্ত হওয়ার পর জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও তিনি। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।
কিন্তু বেশ কিছুদিন যাবত তাঁর দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। কিডিনির চিকিৎসা নিতে গিয়ে সহায় সম্পদ শেষ করেছেন। এ অবস্থায় তিনি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। এছাড়া সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন করেছেন সহৃদয়বান ব্যক্তিদের প্রতি। তিনি বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন।
সাহায্য পাঠানো বা যোগাযোগের জন্য- ০১৮৭৪ ৭৭৯২৪৯ (বিকাশ, পার্সোনাল। সমদানন্দের মেয়ে)
সোনালী ব্যাংক দীঘিনালা শাখার হিসাব নং- ৫৪০৭২-৩৪০৫১১১৫
