রাঙামাটির সন্তান শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মুজিবুল হক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসাবে পদন্নোতি লাভ করেছেন।
রাঙামাটির সদরের ভেদভেদীর স্থায়ী বসবাসকারী মৃত আব্দুল লতিফ ও বিনা বেগমের সন্তান তিনি। ডা: মুজিবুল হক ভেদভেদী প্রাইমারি স্কুল থেকে ৫ম শ্রেণী, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি করেন এবং সিলেট এমএজি ওসমানী থেকে শিশু বিষয়ক ডাক্তারি পড়া সম্পূর্ণ করেন।
দীর্ঘদিন তিনি রাঙামাটিতে ডাক্তারি সেবা প্রদান করেন, পরে বিভিন্ন কর্মস্থলে তিনি কাজ করেন এবং সিলেট বদলি হয়ে দীর্ঘ দিন এমএজি ওসমানী মেডিকেলে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেন, পরে তিনি গত মঙ্গলবার নিজস্ব ফেসবুকে তার সহযোগী হিসাবে পদন্নোতির কথা প্রকাশ করেন।
তিনি তার পরিবারের পাঁচ ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় জন। তার নিজের পরিবারে স্ত্রী সহ ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
ডা: মুজিবুল হক’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দীর্ঘ দিন বিভিন্ন কর্মস্থলে কাজ করেছি। অনেক দিন রাঙামাটিতেও ছিলাম, পরে বদলি হয়ে সিলেট এসেছি বর্তমানে এখানেই কর্মরত রয়েছি।
তিনি আরো জানান, সিলেটের বিয়ানীবাজারে তার পিতার নামে একটি মেমোরিয়াল ট্রাস্ট’র মাধ্যমে দরিদ্রদের সেবা প্রদান করছেন।

১ Comment
Hello sir ami apnar friend hoyte sai…