বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘গৌরব,সংগ্রাম ও ঐতিহ্যের ৩৯ বছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে দিনটি উপলক্ষ্যে বিকালে জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি সুশোভন দেওয়ান আগার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক এ্যাডভেকেট সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সম্পাদক মাহবুবুল বাসেত অপু,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাধারন সম্পাদক মো: ইলিয়াছ,জেলা জাসাসের সদস্য সচিব আবুল হোসেন বালি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার,যুগ্ম সম্পাদক কামাল হোসেন,কলেজ ছাত্রদলের সম্পাদক অলি আহাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়ে বলেন, এই সরকারের জনপ্রিয়তা এখন শূণ্যের কোটায়। হত্যা,গুম,বিচারহীনতার যে সংস্কৃতি এই সরকার চালু করেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
Previous Articleডা: মুজিবুল হক সিলেট এমএজি ওসমানী মেডিকেলে
Next Article ঈদের আমেজ ছিলোনা আশ্রয়কেন্দ্রগুলোতে
