কোরবানির ঈদ খুব কাছে চলে আসলেও মার্কেটেগুলোতে পোষাকের দোকানদাররা অলস সময় পার করছে। বিভিন্ন উৎসবে পোষাক-জুতার দোকানে ভিড় লেগেই থাকে তবে কোরবানির ঈদে ফাঁকা রয়েছে মার্কেটের দোকানগুলো।
রাঙামাটির তবলছড়ি, বনরূপা, রিজার্ভ বাজারে বিভিন্ন মার্কেট সরিজমিনে ঘুরে দেখা যায় কেনা কাটার জন্য তেমন কোন ক্রেতা নাই। বিশেষ করে কাপড় বা জুতার দোকানগুলোতে দোকানীরা অলস সময় পার করছেন। অন্যান্য উৎসবে পোষাকের চাহিদা বেশি থাকলেও কোরবানির ঈদে সবার নজর থাকে গরুর হাটে। কোরবানির ঈদে মুলত পোষাকে তেমন আগ্রহ থাকে না বলেই পোষাকের বাজারে ক্রেতা শূন্য।
ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় মুলত রোজার ঈদের সময় পোষাক কিনে থাকে সবাই আর কোরবানির ঈদে সবাই গরুর দিকেই নজর দেয়। তবে ঈদকে সামনে রেখে পোষাক বিক্রির জন্য দোকনদাররা পোষাক আনলেও খুব বেশি বিক্রি হচ্ছে না।
তবলছড়ি বাজারের দোকানদার মো: শামীম বলেন, কোরবানি ঈদে সাধারণত খুব একটা পোষাকের ব্যবসা হয় না তারপরও আমরা নতুন কিছু পোষাক সংগ্রহে রাখি। এবারের ঈদেও ব্যবসা তেমন ভাল হচ্ছে না।
বনরূপায় এক দোকানে কেনাকাটা করতে ব্যস্ত ক্রেতা রফিকুল আলম বলেন, এ ঈদে আমরা পোষাক সাধারণত কেনাকাটা করি না। তারপরও নিয়মিত প্রয়োজনীয় পোষাক কিনতে আসছি।
রিজার্ভ বাজার এলাকার ব্যবসায়ী আহমেদ সবুর বলেন, কোনও গ্রা,হক নাই সবাই আছে কোরবানির গরুর কেনাকাটা নিয়ে।
বনরূপার নিউ বধুয়ার ব্যবসায়ী তোফায়েল বলেন, সারাদিন বসে থেকেও কোন গ্রাহক পাচ্ছি না। পোষাক বিক্রির জন্য কোরবানির ঈদে এমনিতেও খুব বেশি ব্যবসা হয় না। তারপরও যা হয় তাই ভরসা।
