খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত টমটম চার্জে লাগাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে বিমল কান্তি চাকমা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সন্ধার পর উপজেলার দীঘিনালা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়ায়।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ত্রিশংকর চাকমা জানান, নিহত বিমল কান্তি একই পাড়ার হাল্ল্যি চাকমার ছেলে। বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত বিমল কান্তি চাকমাকে উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী সারিকা চাকমা (৩৫) জানান, ঘটনার সময় প্রতিদিনের মতো নিজ চালিত টমটম চার্জে লাগাতে বিদ্যুতায়িত হয়েছিলেন তার স্বামি।
Previous Articleসরকারি অনুদান পেল ক্যান্সার আক্রান্ত তিন রোগী
Next Article যেমন হলো রাঙামাটির এইচএসসি’র ফলাফল