ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে রাঙামাটির লংগদু উপজেলার ক্যান্সার আক্রান্ত তিনজন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) মামুন হোসেন, সমাজসেবার কর্মকর্তা আজাহার উদ্দীন, মোহাম্মদ আযাদ, সাংবাদিক এখলাস মিঞা খান উপস্থিত ছিলেন।
সরকারি আর্থিক অনুদানপ্রাপ্ত ক্যান্সার রোগীরা হলেন- লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া গ্রামের মো. শামসুল হক, মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া গ্রামের মো. আশ্রাফুল এবং আটারকছড়া ইউনিয়নের জামতলা গ্রামের মো. ওমর ফারুক।
