করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র পরিবারের মাঝে ‘জাগো লংগদু’ নামের একটি সংগঠনের ব্যানারে ‘মানুষের জন্য মানুষ’ শ্লোগানে ৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে লংগদু উপজেলার বাইট্টাপাড়া হোসেনপুর এবতেবদায়ী মাদ্রাসার মাঠে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন।
এসময় সংগঠনের আরো উপস্থিত ছিলেন, মো. শাহীন, মো. মামুন, মো. দিদারসহ আরো কয়েকজন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, ছোলা,আলু, পেঁয়াজ, মুড়ি, খেজুর, সয়াবিন তেল।
সংগঠনের অন্যতম সদস্য মো. শাহীন বলেন, কার্যক্রমটি যথাযথ সম্পন্ন করার জন্য সংগঠনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম রয়েছে।
এবং যারা আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করে পাশে ছিলেন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধারাবাহিকতা রাখার চেষ্টা করা হবে জানান তিনি।
