দুঃস্থ, অসহায় ও খাদ্য সংকটে থাকা মানুষগুলোর জন্য ঘাগড়া বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে আর কাউখালী উপজেলা পরিষদের সহযোগিতায় বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন কাউখালী উপজেলা উপজেলা চেয়ারম্যান শতরূপা তালুকদার ।
ফাউন্ডেশনের আহবায়ক বিপুল চাকমা ও সদস্য সচিব বাবুর্শে মারমার নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। (প্রেস বিজ্ঞপ্তি)
