মো. জয়নাল আবেদীন, কাউখালী॥
২০১৪ সালে যেভাবে আওয়ামীলীগ এক তরফা নির্বাচন করেছিলো, ২০১৮ সালে দিনের ভোট রাতে করে নিয়েছিলো, সেই ধরনের নির্বাচন আওয়ামীলীগ আবারও করতে চায়। ২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন হয়েছিলো সে নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রবিবার কাউখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন এর স্বরণে শোক সভায় প্রধান অতিথি’র বক্ত্যবে তিনি এমন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনা’কে ক্ষমতায় রেখে কোন নির্বাচন হবেনা, হতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ আজ রাস্তায় নেমে গিয়েছে, জনগণ জেগে উঠেছে, শুভ বুদ্ধির পরিচয় দিয়ে এখনো ভালোয় ভালোয় কেটে পড়েন। না হয় পালাবার পথ পাবেন না। বাংলাদেশ থেকে ১২ লক্ষ কোটি টাকা পাঁচার করেছে আওয়ামী সরকারের নেতাকর্মীরা। আপনারা পত্রপত্রিকায় দেখবেন, দুবাই, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, কানাডার বেগম পাড়ায় নতুন নতুন বাড়ি তৈরি করছে আওয়ামীলীগের নেতারা। এত বেশি পরিমানে টাকা তারা পাঁচার করেছে, যার ফলে রিজার্ভ সংকট হয়েছে। যার ফলে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয়নি। যার ফলে জনগনের উপর আজকে স্ট্রিম রোলার চালাচ্ছে। জনগনের প্রতি তাদের কোন দয়া মায়া নাই। এই কারণে তারা আজকে যা ইচ্ছা তাই করতেছে। ইদের পর চুড়ান্ত আন্দলন শুরু হবে বলে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেই নেতা।
কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও সাংগঠনিক সম্পাদক তারা মিয়া এর সঞ্চালনায়, সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা, মংসুইউ চৌধুরী ডুমং সহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী।
