ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপসী জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার লংগদু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।
কৃষি প্রণোদনা বিতরণীতে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু)। উপজেলার বিভিন্ন এলাকার ১২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি উপসি জাতের ধান বীজ-৫ কেজি, এমওপি সার- ১০ কেজি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী ও সুবিধা ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকারে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।
