সুহৃদ সুপান্থ
এইবারের রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র,৯ জন সাধারন কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বাছাই করতে ভোটাধিকার প্রয়োগ করবেন পৌরসভার ৬২ হাজার ৯১৩ জন ভোটার। নয়টি ওয়ার্ডে বিভক্ত রাঙামাটি পৌরসভায় সবচে বেশি ভোটার ৮ নং ওয়ার্ডে এবং সবচে কম ভোটার ৫নং ওয়ার্ডে।
নির্বাচন কমিশন থেকে পাওয়া ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, রাঙামাটি পৌরসভার ১ নং ওয়ার্ডে ভোটার ৬ হাজার ৩২ জন, ২নং ওয়ার্ডে ভোটার ৬ হাজার ৭৭১ জন, ৩ নং ওয়ার্ডে ভোটার ৫ হাজার ২৮৬ জন, ৪নং ওয়ার্ডে ৬ হাজার ২৯৩ জন, ৫ নং ওয়ার্ডে ৫ হাজার ১৫৩ জন, ৬নং ওয়ার্ডে ৬ হাজার ৮০৩ জন, ৭নং ওয়ার্ডে ৮ হাজার ৩১১ জন, ৮ নং ওয়ার্ডে ১০ হাজার ৬৫০ জন এবং ৯ নং ওয়ার্ডে ৭ হাজার ৫৮৫ জন।
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা ৬২ হাজার ৯১৩ জনের মধ্যে নারী ভোটার ২৮ হাজার ৬৭১ এবং পুরুষ ভোটার ৩৪ হাজার ২৫২ জন।
১নং ওয়ার্ডে রিজার্ভবাজারের কাটাছড়ি মূখ, মুসলিম পাড়া, তৈয়বিয়া পাহাড়,গীতাশ্রম কলোনী , চেংগী মূখ , নতুন জালিয়া পাড়া ,পূর্ব জালিয়া পাড়া ,পুরান বস্তী, সাওতাল পাহাড় , শুটকী পট্টী, রিজার্ভ বাজার ,মহসিন কলোনী ,জেটি ঘাট নিয়ে গঠিত।
২নং ওয়ার্ডে যেসব এলাকা আছে সেগুলো হলো- এস,পি বাংলো,মহিলা কলেজ,অগ্রনী ব্যাংক,পুরাতন কোর্ট, প্রধান সড়ক পূর্বপার্শ্ব রিজার্ভ বাজার,আব্দুল আলী একাডেমী , প্রধান সড়ক পশ্চিম পার্শ, রিজার্ভ বাজার, ১ ও ২ নং পাথর ঘাটা , বেকারী লেইন, রিজার্ভ বাজার , মসজিদ কলোনী, উন্নয়ন বোর্ড,পুরাতন এলাকা, পুরাতন হাসপাতাল, মালিপট্টি, পুরাতন বাসষ্টেশন,মাতৃমঙ্গল কেন্দ্র, মসজিদ কলোনী।
৩ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত এলাকাগুলো হলো-আপার রাঙ্গামাটি, রিজার্ভ বাজার মূখ, সরকারী উচ্চ বিদ্যালয়, পুলিশ হাসপাতাল,আনন্দ বিহার, কাটা পাহাড়, খাদ্য গুদাম , কন্ট্রাক্টর পাড়া, জেল রোড ,কাটা পাহাড়, কেরানী পাহাড়, লুসাই পাহাড়, পশু হাসপাতাল , কাশেম বাজার , ক্লার্স কোয়াটার, পুলিশ লাইন, ট্রাইবেল অফিসার্স কলোনী, ওয়াপদা কলোনী, গৌর নিতাই আশ্রম, ডি,এস,বি কলোনী, শাহ উচ্চ বিদ্যালয় এলাকা,ধোপা পাড়া।
৪ নং ওয়ার্ডে যেসব এলাকা-দেওয়ান পাড়া, পর্যটন এলাকা, ডিয়ার পার্ক, বি,ডি,আর ক্যাম্প,, ধনমিয়া পাহাড়, ওমদামিয়া হিল, খান মসজিদ এলাকা, আর্ট কাউন্সিল কলোনী, মাষ্টার কলোনী, থানা সড়ক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,ঝগড়াবিল-১০ তবলছড়ি উপরের বাজার, নীচের বাজার, মসজিদ কলোনী, শ্রমিক কলোনী, অফিসার্স কলোনী , ওয়াপদা কলোনী, ডাকঘর কলোনী, ডি,সি ফুড, এডিসি কলোনী, কর্মচারী কলোনী।
৫নং ওয়ার্ডে আসাম বস্তিনতুন বস্তি, নারিকেল ফার্ম,শান্তি নগর ,ঝগড়াবিল পাড়া,বিলাইছড়ি পাড়া,বাচ্চুরি শুকনা বিল, তংচঙ্গ্যা পাড়া, মিতিংগ্যাছড়ি , খিপ্পা পাড়া,স্বর্ণ টিলা মুসলিম পাড়া, স্বর্ণ টিলা হিন্দু পাড়া এলাকার ভোটাররা ভোট দিবেন।
৬ নং ওয়ার্ডে ভোটাধিকার প্রয়োগ করবেন-নোয়া আদাম,ছিমুজ্যা ছড়া, যোগেন্দ্র দেওয়ান পাড়া,
পোষ্ট অফিস কলোনী, হ্যাচারী এলাকা, রেডিও কলোনী, ভেদভেদী
,আলুটিলা, ভেদভেদী পাড়া,মুসলিম পাড়া,মোনঘর।
৭নং ওয়ার্ডে আছেন যেসব এলাকার ভোটাররা-কাঠালতলী, আলমডক, লেকার্স পাবলিক স্কুল,ইসলামিক সেন্টার, উদ্যান উন্নয়ন বোর্ড, উদ্যান কোয়াটার, উত্তর গর্জনতলী, উত্তর ফরেষ্ট কলোনী ,কাঠালতলী পাড়া , ডিপ্লোমা প্রকৌশলী কলোনী, ত্রিদিব নগর, দেওয়ান পাড়া, দক্ষিণ গর্জনতলী, দক্ষিণ ফরেষ্ট কলোনী, ধোপা পাড়া,কাঠালতলী,মসজিদ কলোনী সংলগ্ন, ফিসারী কোয়াটার এলাকা, ফিসারী ঘাট সংলগ্ন এলাকা, ফায়ার ব্রিগেড, পৌর কার্যালয় এলাকা, বনরূপা,বনরূপা বাজার, মোঃজাঃকোঃ কাঠালতলী,মৈত্রী বিহার এলাকা, ত্রিদিব নগর পশ্চিম, শশী দেওয়ান পাড়া,বলপিয়া আদাম,সাঈদ ঘাট।
৮ নং ওয়ার্ডে ভোটাধিকার প্রয়োগ করবেন-উত্তর কালিন্দীপুর, কল্যানপুর,চক্রপাড়া- ১ , চক্রপাড়া- ২ ,চম্পক নগর – ১ , চম্পক নগর- ২, দক্ষিণ কালিন্দীপুর অংশ – ১ , দক্ষিণ কালিন্দীপুর অংশ -২, দেবাশীষ নগর, পশ্চিম ট্রাইবেল আদাম , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ষ্টাফ কোয়াটার ,পূর্ব ট্রাইবেল আদাম, পশ্চিম ট্রাইবেল আদাম, পূর্ব ট্রাইবেল আদাম,বড়ুয়া পাড়া , দক্ষিণ মধ্য কালিন্দীপুর অংশ- ২, রাজবাড়ী সড়ক এলাকায় বসবাসকারিরা।
৯ নং ওয়ার্ডে ভোট দিবেন-আমানত বাগ, আলুটিলা, উপজেলা পরিষদ এলাকা,কলেজ গেইট , কাটাছড়ি নোয়াদাম, কাটাছড়ি বড়াদম, কাটাছড়ি মাঈশ পাড়া, ম্যাজিষ্ট্রেট কলোনী, পিটিআই ও টিটিসি, রায় বাহাদুর সড়ক, ষ্টেডিয়াম এলাকা, সি এন্ড বি কোয়াটার,হাসপাতাল এলাকার মানুষ।
