রাঙামাটি শহরের পৃথক চারটি এলাকায় চারজন করোনা রোগি শনাক্ত হওয়ায় এলাকাগুলোর দুইটি সম্পূর্ণ এবং দুইটি আংশিক লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার চট্টগ্রাম থেকে দুপুরে রিপোর্ট আসার পর বিকেলেই এই পদক্ষেপ নেয়া হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রমাসনের এনডিসি এনডিসি উত্তম কুমার দাশ।
শহরের রিজার্ভবাজারের প্রবেশপথেই অবস্থিত ১ নং পাথরঘাটা এলাকায় ৯ মাস বয়সী এক শিশুর করোনা রোগি হিসেবে সনাক্ত হওয়ায় এই এলাকাটি পুরো লকডাউন করে দেয়া হয়।
এরপর দেবাশীষ নগর এলাকাটি পুরো লকডাউন করে দেয়া হয়। এখানে ১৯ বছর বয়সী এক যুবকের শরীরে সনাক্ত শনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়।
এছাড়া রাঙামাটি সদর হাসপাতালের একজন নার্স করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতাল এলাকার কিছু অংশ এবং হাসপাতালের কাছেই অবস্থিত মোল্লাপাড়ায় একজন পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় ওই পাড়ার কিছু অংশ লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ।
এনডিসি জানিয়েছেন, যে এলাকাগুলো লকডাউন করা হয়েছে, সে এলাকার সবাইকে অবশ্যই লকডাউন মেনে চলতে হবে।
