রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী’র মাসিক সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙামাটি সিএইচটি জার্নাল ডট কম অফিসে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে সংগঠনের বিবিধ কার্যক্রম বিষয়ে মাসিক সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভাতে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শান্তিময় চাকমা ও সংগঠনের নব ঘোষিত উপদেষ্টা অ্যাডভোকেট সুদীপ তঞ্চঙ্গ্যাসহ হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিলর ভালেদী সংগঠনের সম্পাদক পলাশ চাকমা’র সঞ্চালনায় সভায় হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শান্তিময় চাকমা বলেন, হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন একের পর এক যে মহৎ কাজ করে যাচ্ছে সত্যি প্রশংসনীয়। কেননা অন্যান্য সংগঠন কাজ করলে ও হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের পদক্ষেপগুলো ভিন্নধর্মী। ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ, লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ রাঙামাটিতে ভূমি ধসে নিহত ৮৫ জন পরিবারে ত্রাণ বিতরণের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম অতি প্রশংসনীয়।
সংগঠনের নব ঘোষিত উপদেষ্টা ও অ্যাডভোকেট সুদীপ তঞ্চঙ্গ্যা বলেন, হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম গুলো পার্বত্য অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ নয়। দেশের বাহিরে ও ছড়িয়ে পড়ে এই সংগঠনের অনেক সুনাম। আমি আশাবাদী, এই সংগঠন একদিন সমগ্র পার্বত্য চট্টগ্রামে সুনাম অর্জন করতে সক্ষম হবে।
হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ বলেন, হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন এমন একটি সংগঠন যা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। হিলর ভালেদী সংগঠন আস্তে আস্তে পার্বত্যঞ্চলে যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে। কয়েক মাসের মধ্যে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কাজে সর্বদা নিয়োজিত।
এছাড়া মাসিক আলোচনা সভার শেষ পর্যায়ে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগগঠনে শূণ্যপদে নতুন করে দায়িত্বভার প্রদান করে ১৫ জন বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা ও সভার সম্মতিক্রমে হিলর ভালেদী সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে আ্যাডভকেট সুদীপ তঞ্চঙ্গ্যাকে মনোনয়ন ঘোষণা ও স্নেহাশীষ চাকমা(আশীষ চাকমা)র একান্ত ব্যক্তিগত কারণে তাঁহার মতামতের ভিত্তিতে ও সংগঠনের সবার সম্মতিক্রমে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি ঘোষণা করা হয়।
