বান্দরবানের লামায় মাল বোঝাই জীপ খাদে পড়ে চালক’সহ ২ জনের মৃত্যু হয়েছে। এসময় অারো ৩ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে দশটায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের চিউথতলী বাজার থেকে লেবু বোঝাই একটি জীপ গাড়ী ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক’সহ ২ জনের মৃত্যূ হয়। নিহতরা হলেন চালক মো: রাশেদ (২৬), এবং শ্রমিক মোহাম্মদ মামুন (২১)। এ ঘটনায় অারো ৩ জন শ্রমিক অাহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, চিউথতলী বাজার থেকে লেবু নিয়ে জীপ গাড়ীটি ফাইতং অাসার পথে দূর্ঘটনা ঘটে। এসময় চালকসহ ২ জন মারাগেছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অানোয়ার হোসেন।
Previous Articleপাহাড় ধস প্রকৃতির প্রতিশোধ : বীর বাহাদুর
Next Article হিলর ভালেদী’র সমন্বয় সভা