মহাসমাবেশে অংশ নেয়া ৩ নেতাকর্মীকে ব্যাপক মারধরের পর হাসপাতালে আনায় সহযোগিতায় করায় এবার এক ছাত্রলীগ নেতার পানের বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনের কোন এক সময় পানের বরজ পুড়িয়ে দেয়ার এই ঘটনার পর একই দিন রাতেই রাঙামাটি শহরে এক আওয়ামীলীগ নেতার বাসায় হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন,গত ৩০ জানুয়ারি বিলাইছড়ি উপজেলার তিনকুনিয়া এলাকায় তিন আওয়ামীলীগ নেতাকর্মীকে ব্যাপক মারধর ও কুটিয়ে জখম করে সশস্ত্র সন্ত্রাসীরা। আহত তিন নেতাকে চিকিৎসার জন্য প্রথমে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে আনার ক্ষেত্রে ভূমিকা রাখেন তিনি। ঠিকই এই কারণেই তার ফারুয়ায় অবস্থিত পানের বরজ পুড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি ।
বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত দাশ অভিযোগ করেছেন , হৃদয় তঞ্চঙ্গ্যা আমাদের ফারুয়া ইউনিয়নের সভাপতির নতুন দায়িত্ব নেয়ায় এবং গত ৩০ জানুয়ারি বিলাইছড়ি সদরে দুর্বৃত্তদের হালমায় আহতের হাসপাতালে ভর্তির করানোর কারণে তার পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তিনি এই ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ি করেছেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন জানিয়েছে, ঘটনা শুনেছি। এই ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে রাঙামাটি শহরের একটি আবাসিক এলাকায় আওয়ামীলীগের এক নেতার বাসায় হামলা চালায় অজ্ঞাত দুষ্কৃতিকারিরা। পরিবারের সদস্যদের ‘ডাকাত..ডাকাত’ চিৎকারে প্রতিবেশী বিভিন্ন বাড়ীর লোকজন বেরিয়ে এলে দ্রুত স্থান ত্যাগ করে দৃষ্কৃতিকারিরা। হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশ করতে না চাওয়া ওই আওয়ামীলীগ নেতা।

৩ Comments
প্রশাসনকে চাপ দিন,না হয় সাংগঠনিক একশানে যান।
মার মার রে ভাই আরো মার
ভাল লাগলো