তহিদুর রুবেল, পানছড়ি ॥
শেষ পর্যন্ত স্বপ্ন সিঁড়ির স্বপ্নভঙ্গ হলো। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শীতকালীন ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে উঠেছে অটোরিকশা মালিক সমিতি। বেলা প্রায় তিনটার দিকে বাবুড়া পাড়ার অনুপম-হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ৪-০ গোলে পুজগাং স্বপ্ন সিঁড়ি ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে তারা।
অটোরিকশার পক্ষে ৮মিনিট ১০ সেকেন্ডে প্রথম গোলটি করেন স্থানীয় খেলোয়াড় জুবায়ের ইমন। এরপর ৩০মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন অতিথি খেলোয়াড় ইসমাইল। খেলার ৩৯ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন আরেক স্থানীয় খেলোয়াড় ইয়াছিন ইসলাম মিঠু। অটোরিকশা মালিক সমিতি পক্ষে স্বপ্ন সিঁড়ির বুকে শেষ পেরেক ঠুকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান অতিথি খেলোয়াড় বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ জাতীয় দলের হয়ে খেলা ইসমাইল। অপরদিকে অটোরিকশার গোলকিপার ছোটন অসামান্য দক্ষতায় দলকে কয়েকটি নিশ্চিত গোল থেকে রক্ষা করেন।
ক্রীড়ামোদী সাপোর্ট টিমের সার্বিক সহযোগিতায় ১নং লোগাং ইউনিয়ন পরিষদ ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ – শ্লোগানে টুর্নামেন্ট শুরু করে। টুর্নামেন্টে ২০টি দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করে।
