সিআরআই ও ইয়াং বাংলা প্রদত্ত জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত এবং সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার কার্যকরী কমিটি ২০২১-২৩ এর অভিষেক অনুষ্ঠান রাঙামাটি পৌর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আহমেদ ইশতিয়াক আজাদ। সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. নজরুল ইসলাম এর কুরআন তেলাওয়াত এবং স্বেচ্ছাসেবী উর্মি দে ‘র গীতা পাঠ এর মাধ্যমে শুরু হয় উক্ত অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক নূর মোহাম্মদ সম্রাট ও সদস্য সচিব মাহমুদ আব্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, হোটেল স্কয়ার পার্ক এর স্বত্ত্বাধিকারী এবং সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নেয়াজ আহমেদ, বিশিষ্ট কাঠ ব্যাবসায়ী মো. ইলিয়াছ, কাঠ ব্যাবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য আরফান আলী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও রাঙামাটি জেলা শাখার মনিটর আজাদ সিদ্দিক, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জীবন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. হানিফ, ঈদগাঁও ও পেকুয়া শাখার সমন্বয়ক শহীদুল ইসলাম, আনোয়ারা শাখার সভাপতি আবু ফয়েজ, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও ফুড ব্যাংক লিডার জাহেদ আলম, মহানগর শাখার প্রচার সম্পাদক দিদার বিন হারুন, মহানগর শাখার দপ্তর সম্পাদক তালহা রহমান, রাঙ্গুনিয়া শাখার আহবায়ক মনির।
অনুষ্ঠানে বক্তারা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের বৃহৎ কার্যক্রম তুলে ধরেন এবং তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জীবন মাহমুদ। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. কামাল হোসেন চৌধুরী। এসময় নবনির্বাচিত কমিটি ২০২১-২৩ এর মিশন ও ভিশন উপস্থাপন করেন নবগঠিত কমিটির অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী।(বিজ্ঞপ্তি)
