নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২১ পালন উপলক্ষে রাঙামাটির লংগদুতে থানা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলা সদরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি বের করা হলে র্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে এসে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনায় সভায় মিলিত হয়।
লংগদু থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশ জনগণের কাছে পৌঁছে সেবা দেয়াই কমিউনিটি পুলিশিং এর কাজ’।
লংগদু থানা সহকারী পরিদর্শক (এসআই) শাহাবুর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন, সি. সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশন (ভূমি) জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশীদ, ফারুক হোসেন মেম্বার, মাইনীমুখ ইউপি সংরক্ষিত সদস্যা ফাতেমা জিন্না, অজয় মিত্র চাকমা মেম্বার, তপন দত্ত (প্রমুখ)।
শেষে অতিথিগণ লংগদু থানা সহকারী পরিদর্শক (এসআই) দয়াল হরি ভৌমিককে ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার’ ও বগাচতর এলাকার শওকত মিয়াকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ হিসেবে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতা, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিগণসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।
