শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি অফিসার্স হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবপস্থাক ধ্যানেশ^র সেনগুপ্তের সভাপতিত্বে এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের এজিএম প্রীতিকুসুম চাকমা, অগ্রণী ব্যাংকের এজিএম অজয় কুমার চৌধুরী।
এতে বক্তারা বলেন, কমলমতি শিশুদের সঞ্চয়ী মনোভাব তৈরি করার লক্ষে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। এটি সরকারের বিশেষ কর্মসূচী। যা বাংলাদেশ ব্যাংকের সকল তফসিলি ব্যাংক বাস্তবায়ন করবে।
এদিকে খাগড়াছড়ির ২০১০ সাল থেকে ১হাজার ৯শ শিক্ষার্থী ও অভিভাবক যৌথনামে বিভিন্ন ব্যাংকে একাউন্ট খুলেছেন। ইতিমধ্যে ১কোটি ১৯ লাখ টাকা জমা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে শিক্ষার্থীর নামে একাউন্ট পরিচালনা করতে পারবে। এদিকে সম্মেলনের আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
Previous Articleকৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান
Next Article চালককে মারধরের ঘটনায় ৬ চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ
