দীঘিনালা প্রতিনিধি ॥
তীব্র শীতে সাজেকে বসবাসরত জনগোষ্ঠীর মানুষজন কষ্টে দিনযাপন করছে। সাজেকের স্থানীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এর পক্ষ থেকে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের দুস্থ, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
দীঘিনালা থেকে কম্বল বুঝিয়ে দেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জন প্রিয় চাকমা, সাজেক এলাকার সংগঠক অসীম প্রিয় চাকমা। এদিকে কম্বল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সাজেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নাজিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউসুফ আলী বাবুল, কার্বারি চিত্ত রঞ্জন, কার্বারি মিলনসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
বাঘাইহাট গুচ্ছগ্রামের বাসিন্দা শান্তিরানী চাকমা বলেন, আমরা শীতে অনেক কষ্ট পাচ্ছি। টাকার অভাবে কম্বল কিনতে পারছিলাম না। এমন সময় কম্বল পেয়ে উপকৃত হলাম।
