নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক সাদত উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা, কৌশিক দাসগুপ্ত। কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা, মামলা বন্ধের দাবি জানান।
