রামগড় তথ্য অফিসের উদ্যোগে ১, নভেম্বর উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ইসরাত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার শুরুতেই তাঁর স্বাগত বক্তব্যে বর্তমান সরকারের নানা সাফল্যমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী পুরুষ সমতা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান দ্বিতীয়। গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অবস্থান বেড়েছে । রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অবস্থান দশম। রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশ‘ উইম্যান ইন পার্লামেন্টস গ্লোবাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ২০২৫ সালের মধ্যে রাজনীতিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, বিদ্যুত ও গ্যাস, কৃষি, খাদ্য ও শিল্প, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা, রেল যোগাযোগ, নৌ যোগাযোগ, সড়ক ও স্থানীয় যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা, ভূমিহীনে ভূমিদান, মহিলা ও শিশু উন্নয়ন প্রভৃতি বিষয়ে সবিস্তারে বর্ননা করেন।
উন্নয়নশীল দেশের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলর (ইকোসক) মানদন্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরনের জন্য একটি দেশের মাথাপিচু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার হতে হয়। আমাদের ১৭৫২ মার্কিন ডলার। মানবসম্পদ সূচক ৭২.৯ । দরকার ৬৬। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ৩২ এর নীচে থাকতে হয়, বাংলাদেশের রয়েছে ২৪.৮। উল্লেখ্য যে, তিনটি সূচকের যে কোন দুইটি অর্জন করলেই উন্নয়ন শীল দেশের মর্যাদা পাওয়া যায়। বাংলাদেশ তিনটিই অর্জন করেছে।
সরকারি উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য কর্মকর্তা আরও বলেন, তথ্য অফিস একটি সরকারি প্রচারধর্মী প্রতিষ্ঠান। সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সামাজিক সচেনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান কাজ করে। মাইকিং, চলচিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, কর্মশালা, উঠান বৈঠক, আলোচনা সভা, সরকারি পোষ্টার-পুস্তিকা বিলি ইত্যাদির মাধ্যমে জনসচেনতা বৃদ্ধিতে কাজ করে।
Previous Articleজঙ্গী ও মাদকের কবল থেকে নিজেকে ও সমাজকে রক্ষার পরামর্শ যুবাদের
Next Article নানা কর্মসূচির মধ্য দিয়ে মাটিরাঙ্গায় যুব দিবস পালিত