“সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি উন্নয়নে ক্রিড়া’-এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে চার দিনব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান করেছে লংগদু উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ।
এসআইডি-সিএইচটি,(জাতিসংঘের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রকল্প) ও লংগদু উপজেলা প্রশাসনের সহযোগীতায় গত শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন,লংগদু জোনের অধিনায়ক লে:কর্ণেল আব্দুল আলীম চৌধুরী পিএসসি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,জেলা পরিষদ সদস্য মো.জানে আলম,ইউএনডিপির কর্মকর্তা ঐশর্য্য চাকমা প্রমূখ ।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগীর সমাপনী বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।সাংস্কৃতিক পরিশেনা শেষে চারদিন ব্যাপী অনুষ্ঠিত ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।এসময় বিদ্যালয়ের পক্ষ হতে আমন্ত্রিত অতিথিদের মাঝেও প্রীতি উপহার প্রদান করা হয় ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা,আবু নাছির,লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ও বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ।
