বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার বলেছেন, পাহাড়ে এখনো অবৈধ অস্ত্র রয়েছে, এই সব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে। তিনি যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারোও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান।
রবিবার কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাঙামাটি জেলার সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক- শেখ মোহাম্মদ নাছের। এর আগে একটি বর্নাঢ্য র্যালি রাইখালির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৮ Comments
বৈধ,মগদা মুরে এই মালঅানি দিনে ১৪৪কোত্তা গরিবোং
ভূত আমার পুত,পেত্নি আমার ঝি,দাদার হাত মাথায় আছে,কে করবি কি।
বুইঝা লন।
অন না হতে আগে দে
হালার পোলা কয় কি গাজা খায়ছে নি
এরা হচ্ছে দালাল
ase tate apnar ki…
রাজাকার !
r8.