নিজস্ব প্রতিবেদক
সকল ধর্মের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ করে সব ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার সকালে রাঙামাটি জেলার রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপজেলার বাঙ্গালহালিয়াতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন ৯৫ লক্ষ টাকা, আইসিটি ভবন ৮০ লক্ষ টাকা, ছাত্রাবাস ৯০ লক্ষ টাকা, সীমানা প্রাচীর ৫৫ লক্ষ টাকা ও শহীদ মিনার নির্মাণ কাজ শেষ উদ্বোধন এবং ৭০ লক্ষ টাকায় বাস্তবায়িত বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ ও বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তলা ভবন উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান, ৪০লক্ষ টাকার ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক উঃ খেমাচারা মহাথের, নির্মাণ ৩০ লক্ষ টাকার আগাপাড়া অনাথ আশ্রমের ভবন নির্মাণ ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা উপস্থিত ছিলেন।
পরে ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় উৎসর্গ অনুষ্ঠানে সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার প্রদান করেন।
