বান্দরবানে দুর্যোগ মোকাবেলায় ১০ টাকায় চাল পাবে প্রায় এগারো হাজার পরিবার। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে পৌরসভার নয়টি ওয়ার্ডে তালিকা ভূক্তদের মাঝে চাল সরবরাহ কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২শ জন করে ভোটার আইডি কার্ড যুক্ত দরিদ্র শ্রমজীবি মানুষের তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে তালিকা জমা দেয়া হয়েছে। তবে নিয়ম মেনে অধিকাংশই ওয়ার্ডেই ১২শ জনের নামের তালিকা প্রস্তুত করতে পারেনি বলে খবর পাওয়া গেছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে ২শ জন করে ১০ হাজার ৮শ পরিবার’কে এ চাল সরবরাহের কথা রয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়–য়া বলেন, সপ্তাহে ৩ দিন প্রত্যেক পরিবার’কে প্রতি কেজি ১০ টাকা দামে ৫ কেজি করে চাল দেয়া হবে। এগুলো হচ্ছে- রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। নির্ধারিত ডিলারের মাধ্যমে এ চাল সরবরাহ করা হবে। প্রত্যেকটা ওয়ার্ডে ১২শ জন করে হতদরিদ্র মানুষের তালিকা পাওয়া যাচ্ছেনা। এখনো পর্যন্ত ৯ নাম্বার ওয়ার্ডে ১২শ জনের নাম পাওয়া গেছে। অন্য ওয়ার্ডগুলো ইতিমধ্যে সহ¯্রাধিক মানুষের নামে তালিকা জমা দিয়েছে। নয়টি ওয়ার্ডের নামের তালিকা ভোটার আইডি কার্ডের ফটোকপি’সহ প্রশাসনে জমা দিয়েছি। তারা একটি করে প্রত্যেক পরিবারের জন্য কার্ড ইস্যু করে পৌরসভাকে দিবেন। কাউন্সিলরা কার্ডগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করবে।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, হঠাৎ করে দশ হাজার ৮শ মানুষের তালিকা প্রস্তুত করা কঠিন কাজ। তারপরও পৌরসভা ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করে আমাদের জমা দিয়েছেন। তালিকাটা যাচাই বাছাইয়ের কাজটি করা হচ্ছে। রোববার থেকে চাল সরবরাহ কাজটি শুরু হবে। তবে একসঙ্গে এত লোক’কে চাল দেয়া সম্ভব হবেনা। ধাপে ধাপে সংখ্যাটা বাড়ানো হবে।
প্রসঙ্গত: করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে অঘোষিত লকডাউন ঘোষণা করেছে। সবধরণের যানবাহন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। আয়ের পথ বন্ধ হওয়ায় অর্থনৈতিকভাবে কষ্টে পড়েছে সবশ্রেণী পেশার মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রতি কেজি ১০ টাকা চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
