সনাতন বিদ্যার্থী সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয় শুক্রবার। রাঙামাটি শহরের জগদ্বাত্রী মাতৃমন্দিরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ,রাঙামাটি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র দে,জগদ্বাত্রী মাতৃমন্দির কমিটির সভাপতি বিমল চন্দ্র দে,হিন্দু বিবাহ নিবন্ধক খোকন কুমার দেসহ বিশিষ্টজনেরা। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি টিটু দাশ বাবুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শুভ দেব নাথ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ( প্রেস বিজ্ঞপ্তি)
Previous Articleলামায় ইয়াবাসহ দুই যুবক আটক
Next Article ঘুমধুম ইউপি নির্বাচনে গুলিতে নিহত ১
