মেহেরাজ হোসেন সুজন, নানিয়াচর ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট সমাজ কল্যাণ এলাকায় সড়ক সংস্কারের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু এই রাস্তার কাজের জন্য পুরানো কার্পেটিং তুলে ফেলার পর গত কয়েক মাসেও আর নতুন কার্পেটিং এর কাজে হাত দেয়নি ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, এই সড়কের কাজ করার জন্য সড়কের পুরানো কার্পেটিং তুলে ফেলা হয়। তারপর কয়েকমাস চলে গেলেও আর নতুন কাপেটিং এর কাজে হাত দেইনি সংশ্লিষ্টরা। এতে রাস্তার খানাখন্ডের কারণে রোগী আনানেওয়া সহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটির কাজে নিয়োজিত ঠিকাদার মনির জানায়, আগের রাস্তা করার সময় বিটুমিন এর পরিমাণ কম হওয়ায় রাস্তা ফেটে যায়, তাই সেগুলো উঠিয়ে নেয়া হয়। এখন বিটুমিন নেই, আসলে আবার রাস্তার কাজ করে দেয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুল মাজিদ জানায়,এই রাস্তার কাজ দ্রুত করে দেয়া হবে।
