নিজস্ব প্রতিবেদক ॥
ইয়াং টাইগার বিসিবি অনুর্ধ্ব ১৪ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবারের শেষ খেলায় ফেনী জেলা দল ১০ উইকেটে রাঙামাটি জেলা দলকে পরাজিত করে। এর আগে প্রথম ম্যাচে রাঙামাটি ৪৮ রান করে চট্টগ্রাম জেলার কাছে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ৬০ করে ৮ উইকেটে হেরেছিলো।
টস জিতে ফেনীর বিপক্ষে প্রথমে ব্যাট করে রাঙামাটি ৪২ রানে অলআউট হয়ে যায় মাত্র ২৬.২ ওভার খেলে। রাঙামাটি পক্ষে সর্বোচ্চ রান করে রনেন দেওয়ান ৪! কোন ব্যাটসম্যানই ডাবল জিজিটে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। ফেনীর বোলার সাকিব নেন ৪ রানে ৪ উইকেট। ফেনী জেলা দল মাত্র ৪.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে জয়ের বন্দরে পৌছে।
রাঙামাটির জেলা দলের সাথে কোচ হিসেবে শ্যামল ত্রিপুরা ও ম্যানেজার হিসেবে আব্দুল করিম লালু রয়েছেন।
