বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রাবিপ্রবি) ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থায়ী ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, কলেন বিকাশ ত্রিপুরা, হাফিজুল ইসলাম হীরা, জয়তু বড়ুয়া তুন্না। ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ধ্রæব দাশ, হাসু দেওয়ান, হোসাইন আজকাত ওহি, দিব্বদর্শি চাকমা। ৫ম ব্যাচের সাকলাইন সোহান, উষ্ণীষ দেওয়ান, মো. রাশেদ, মো. রিদোয়ান, মো. সাদমান সারারসহ ষষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া করেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন করেন।
