বান্দরবানে নিষিদ্ধ ইয়াবা পাচারকালে মংচিছ থোয়াইন চাকমা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদকদ্রব্য পাচারের সময় সদর উপজেলার রেইচা বাজার এলাকা থেকে ৯৮৬ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর নাম মংচিছ থোয়াইন চাকমা (২৭)। সে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জন বনিয়া পাড়া এলাকার উক্যমং চাকমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আব্দুল আজিজ জানান, ইয়াবা পাচারকারী যুবককে রেইছা চেকপোস্টে চ্যালেঞ্জ করে আইন শৃংখলা বাহিনী। এসময় তার পরনের লুঙ্গিতে পেচিয়ে রাখা ৯৮৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
Previous Articleশেখ হাসিনার জন্মদিনে রাবিপ্রবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ
Next Article চলে গেলেন শাহ আনোয়ার মিন্টু
