কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝেরপাড়া ইটভাটায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে মো. ইদ্রিস এর পরিচালিত রহমানিয়া ব্রিকস কোম্পানি ইটভাটাকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রহমানিয়া ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় দ্বিতীয় দফায় জরিমানা করা হয়েছে।
ইউএনও জানান, কিছুদনি পূর্বে এই ইটভাটাকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। সতর্ক করার পরও আইন না মানায় এবার ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
