পার্বত্য শহর রাঙামাটির অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে রাঙামাটির এসএসসি-৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন স্বজন সম্মিলন পরিষদ।
পরিষদের পক্ষে সভাপতি ও বনরূপার বিশিষ্ট ব্যবসায়ি আবু সৈয়দের নেতৃত্বে ব্যাচের বন্ধুরা মোটর সাইকেল নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে পথচারি দরিদ্র মানুষ ও ফুটপাতে ঘুমানে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এই প্রসঙ্গে আবু ছৈয়দ বলেন, আমরা ব্যাচের বন্ধুরা সবাই কমবেশি প্রতিষ্ঠিত। আমরা সবসময়ই চেষ্টা করি মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করার। এইবারও শীতের তীব্রতা দেখে এই কাজটি করার জন্য উজ্জীবিত হয়ে বন্ধুরা মাঠে নেমেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
