চিত্রশিল্পী মোঃ ইব্রাহীম এর একক আলোকচিত্র প্রদর্শনী আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে পার্বত্য শহর রাঙামাটিতে।
ওইদিন রবিবার,বিকাল ৩ টায় রাঙামাটি চারুকলা একাডেমিতে শিল্পীর দ্বিতীয়বারের মতো একক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘ফুরমোনের দেশে রাঙাস্বপন আঁকি’ শিরোনামের এই প্রদর্শনীতে সবাইকে সাদরে আমন্ত্রন জানিয়েছেন শিল্পী ইব্রাহীম। প্রদর্শনী চলাকালিন প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যেকোন দর্শনার্থীই আসতে পারবেন।
চিত্রশিল্পী মোঃ ইব্রাহীম জানিয়েছেন, এটা হবে আমার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। মূলত: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আন্তরিক সহযোগিতায় এই আয়োজনটি করতে পারছি আমি। আমি সবসময় চেষ্টা করি,আমার আঁকা ছবির মাধ্যমে পার্বত্য জনপদের জীবন ও জীবিকা এবং এখানকার প্রকৃতিকে তুলে ধরতে। এই প্রদর্শনীতেও এর ব্যতিক্রম হবেনা।’ 
Previous Articleনৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় বই পাচ্ছে ২৭ হাজার শিক্ষার্থী
Next Article শীতার্তদের পাশে এসএসসি-৮৯ স্বজন সম্মিলন পরিষদ
