কাপ্তাই হ্রদ বেষ্টিত উপজেলার দুর্গম কালাপাকুজ্যা ইউনিয়নের গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ ক্ষুদে শিক্ষার্থী পেল নতুন পোশাক। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকেন না। মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন শিক্ষাক্ষেত্রে আমাদের এগিয়ে যাবার সময়। শিশুদের শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চত করতে শিক্ষক ও অভিভাবক সকলকে এগিয়ে আসতে হবে। দেশের সামগ্রিক উন্নতি বেগবান করতে শিক্ষার বিকল্প নাই।’
লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি)-৩ এর অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, কালাপাকুজ্জ্যা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমূখ।
