কাপ্তাই উপজেলাধীন রাইখালীর মাঝিপাড়ার মদের মহালে বুধবার দুপুরে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, রাইখালীর মাঝিরপাড়া মদের মহাল থেকে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার মোহাম্মদপুরের মোহাম্মদ হোসেনের ছেলে জসিমকে (৪০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮টি গ্যালন ভর্তি মোট ১৬০ লিটার মদ উদ্ধার করে র্যাব। পরে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য,আটক জসিম দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বেশি অর্থের লোভে সে রিক্সা চালানো বন্ধ করে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।