তিন পার্বত্য জেলার রাঙামাটি, বান্দরবান ও মাটিরাঙ্গা পৌরসভার নতুন পরিষদ শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ পাঠ করান বিভাগীয় কমিশনার এবি এম আজাদ। এইসময় তিন পার্বত্য জেলার নতুন নির্বাচিত তিন পরিষদের মেয়র ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
