নিজস্ব প্রতিবেদক ॥
সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ‘লাইফ লাইন পরিবার’ নামে রাঙামাটিতে এক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন কাজে অংশ নেয়া এই সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার শহরের এক রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনকে সভাপতি, শাহ এমরানকে সাধারণ সম্পাদক ও আরিফ উদ্দিন রিফকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে আরো রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি যথাক্রমে মোঃ খোকন, মোহাম্মদ তসলিম, মোঃ ওয়ালিদ হোসেন ও রিটন সিংহ, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ রোমান, লিটন ত্রিপুরা, কাজী মোহাম্মদ ওমর ফারুক তিতুমীর, তৌহিদুল ইসলাম সাগর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীপ তালুকদার অয়ন, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, অর্থ সম্পাদক ইরফান রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য ও সমবায় বিষয়ক সম্পাদক জয় দত্ত, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলভী হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিফাত হোসেন, সহ-সম্পাদক জহির রানা, সহ-সম্পাদক আরিফুল ইসলাম ও সহ-সম্পাদক রুদ্র সাহা।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য লাইফ লাইন পরিবার কাজ করছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
