লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে লকডাউনের আইন অমান্য করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার লংগদু, ভাইট্টাপাড়া, মাইনীমূখ ও গাঁথাছড়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাইনুল আবেদীন।
এসময় উপজেলার ভাইট্টাপাড়া বাজারে ৩ জন, মাইনীমূখ বাজারে ১জন ও গাঁথাছড়া বাজারে ২জন ব্যবসায়ীসহ মোট ৬ জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাইনুল আবেদীন বলেন, করোনা সংক্রমণ রোধে আজ থেকে লকডাউন শুরু হয়েছে। অনেকেই আইন অমান্যকরে সন্ধার পর দোকান খোলা রাখছে এবং অপ্রয়োজনে ঘোরাফেরা করছে। আইনানুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে মানুষকে নিরাপদে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
