করোনায় আক্রান্ত হয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ শাহাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। রবিবার রাত ১১:৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে তেজগাঁও এর ইমপালস হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন। শেষের দিকে করোনা নেগেটিভ আসলেও তার করাল গ্রাস থেকে বাঁচতে পারলেন না তিনি। তার সন্তানরা তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
শাহাজ উদ্দিন আর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন।
