দ্বিতীয় দফায় সরকারের ঘোষিত লকডাউন চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। প্রথম দফার লকডাউন পালনের চিত্র ছিল হতাশজনক। দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও সড়কে যান চলাচল কিংবা সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
তবে এবারের চিত্র একেবারে ভীন্ন। দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিন সকাল থেকে জরুরী প্রয়োজন ব্যাতিত সব দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার ও অভ্যন্তরিণ সড়কে চলছে যান চলাচল। জেলাজুড়ে ঘরের বাইরে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললে চলে। ফাঁকা পথঘাট।
লকডাউন মানাতে মাঠে রয়েছে ভ্রাম্মমান আদালত। শহরে মাইকিং করে লকডাউন মানার বিষয়ে সচেতন করছে পুলিশ। এদিকে মাস্ক না পরাসহ সরকারি নিষেধাজ্ঞা না মানায় গত ৪দিনে ২২৬টি মামলায় ৪৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্মমান আদালত।
এদিকে নতুন করে আরো ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় বর্তমানে ৬৮জন করোনায় আক্রান্ত রয়েছে। তারা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল এবং নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত মোট ৫হাজার ৫শ ৫৩জন ব্যক্তি করোনা পরিক্ষা করেছেন। এরমধ্যে আক্রান্ত হয়েছে মোট ৮৭২জন। সুস্থ হয়েছে ৮০৩জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮জন। সবশেষ গত ১২ এপ্রিল উষা রাণী ধর(৬০) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
