সাংগঠনিক কাজে সময় না দেয়া, দলীয় শৃঙ্খলা না মানা, বিভিন্ন অফিসে দলীয় পরিচয়ে ঠিকাদারি কাজ নেওয়া, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে খারাপ ব্যবহার অএবং সম্প্রতি বিবাহ করায় লংগদু ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদ খান রাজুর বিরুদ্ধে অনাস্থা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। একই সাথে অভিযোগ করা হয়, লংগদু উপজেলায় রাজুর বাবা, ভাই, বোন এমনকি কোন আত্মীয় স্বজনও থাকে না এবং কিছুদিন আগে কেন্দ্রীয় ছাত্রলীগ বিবাহিত ছাত্রলীগের সদস্যদের পদত্যাগ করা নির্দেশ দিলেও সেই ঘোষণা আমন্য কওে এবং নির্দিষ্ট সময়ে পদত্যাগ করেনি।
গত ১৮ আগষ্ট লংগদু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে লংগদু উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রোকন উদ্দিন।
সভায় বলা হয়, রাজুর কারনে উপজেলা ছাত্রলীগের সুমান ক্ষুন্ন হচ্ছে এবং উপজেলা ছাত্রলীগের সুমনা অক্ষুন্ন রাখতে তার বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের জরুরী সভায় রাশেদ খান (রাজু’র) বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে জেলা কমিটিকে জানানো হয়েছে।
একই সংগঠনকে আরো গতিশীল করতে এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত করতে উপজেলা ছাত্রলীগের সকলের সর্বসম্মতিক্রমে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলন করার বিষয়ে জেলা ছাত্রলীগের সাথে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
