রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি অবমাননা এবং অনুমতি ছাড়া ওয়াগ্গা তালা ভেঙ্গে ইউনিয়ন পরিষদে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান করেন এমন অভিযোগে ওয়াহগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরজ্ঞিত তঞ্চঙ্গ্যা বাদী হয়ে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. দিলদার হোসেনসহ মোট ৩৫ বিএনপি নেতাকর্মীর নামে রোববার বিকেলে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ, উপজেলা চেয়ারম্যানের ভাই ও ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরাম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হযরত আলী সুমন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম ও বিএনপি নেতা আপাই মার্মা।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তঞ্চঙ্গ্যা জানান, আমার কাছে তারা পুরান ভবনে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিল কিন্তু তারা অনুমতি ছাড়া নতুন ভবনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সমাবেশ করে এবং সমাবেশের সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখে,যা স্পষ্টত: অবমাননা। তাই আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. দিলদার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এতদিন পর ওনার মনে হলো আমরা অনুমতি ছাড়া সমাবেশ করেছি, এটি হাস্যকর। আমরা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। আর ছবির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি তো অতিথি ছিলাম, আমি বিষয়টি জানি না।
কাপ্তাই উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নূর বলেন, আমরা অভিযোগ পেয়েছি অভিযোগ কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেনসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন ওয়াগ্গা ইনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তঞ্চঙ্গ্যা। আসামীরা সবাই পলাতক আছে।

১ Comment
মিথ্যা মামলা করা হয়েছে