রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিকালে লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মন্তাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফারুক আহাম্মেদ।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। সম্মেলনের প্রথম অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা ক্যারল, দপ্তর সম্পাদক রফিক আহাম্মদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদস্য রফিক তালুকদার।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম প্রমূখ।
Previous Articleকালাপাকুজ্যা আওয়ামীলীগের নেতৃত্বে তাহের -আশরাফুল
Next Article স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
