রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার বিকালে ২নং কালাপাকুজ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. আবু তাহের। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে নির্বাচিত হন আশরাফুল ইসলাম।
রবিবার বিকালে কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। সম্মেলনের প্রথম অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা ক্যারল, দপ্তর সম্পাদক রফিক আহাম্মদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদস্য রফিক তালুকদার।
ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ বাবু, হারুনুর রশিদ, মোশারফ হোসেন প্রমূখ।
Previous Articleআহ্ সড়ক ! একদিন আগে আর পরে…
Next Article লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তাজ,সম্পাদক ফারুক
